দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন শেখ হাসিনা -প্রবাসী কল্যাণ মন্ত্রী

দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন শেখ হাসিনা -প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেট, ২৪ আশ্বিন (৯ অক্টোবর) :     প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, শেখ হাসিনা দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। তিনি সবাইকে প্রধানমন্ত্রীর অবদানকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

 

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং দেশ গঠনে যারাই অবদান রেখেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। অকৃতজ্ঞ জাতি কখনো উন্নতি করতে পারে না।

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, আমাদের সরকারের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্ন অসম্প্রদায়িক সোনার বাংলা গঠন করা।

 

মন্ত্রী আজ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় পূজা কমিটি আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও এক আলোচনা সভায় এসব কথা বলেন।

 

কোম্পানীগঞ্জ উপজেলা পূজা কমিটির সভাপতি অখিল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক মোঃ আপ্তাব আলী কালা মিয়া প্রমুখ।

 

উল্লেখ্য, সভাশেষে মন্ত্রী পূজা পরিষদের নেতৃবৃন্দের নিকট করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।