× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

ঝিনাইদহ প্রতিনিধি

আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। পূর্বের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

গত বছরের ২৮ এপ্রিল দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় প্রভাবশালী দু’পক্ষ। ওই দিন বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে পাঁচজন আহত হন। ওই ঘটনায় মারা যায় দুইজন। এক বছর পর আবারো ওই ইউনিয়নের দোহাকুলা গ্রামে আবারো ঘটেছে সংঘর্ষের ঘটনা।

জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোহাকুলা গ্রামের যুবলীগ নেতা আবু সাঈদ শিকদার ও বিএনপি নেতা আব্দুল বারিক মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

গত শুক্রবার বারিক মোল্লার সমর্থক সঞ্জয়ের ধানের জমির পানি আবু সাঈদ শিকদারের সমর্থক রোমেন মন্ডলের জমিতে প্রবেশ করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিত-া সৃষ্টি হয়। এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় টিকারী বাজারে আবু সাঈদের সমর্থক জাহিদুল, ওমর আলী, রোমেন মন্ডলসহ আরও কয়েকজন সঞ্জয়কে মারধর করে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা চলছে। যেকোন সময় আবারো বড় ধরনের রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে স্থানীয়রা।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন প্রকার সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে আছে।


এ ক্যটাগরির আরো খবর..