× Banner
সর্বশেষ
পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেস্ক

আবারও ফ্রান্সের জাতীয় দলে ডাক পেলেন কন্তে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
আবারও ফ্রান্সের জাতীয় দলে ডাক পেলেন কন্তে

এক বছর পর ফ্রান্সের জাতীয়  দলে ডাক পেলেন কন্তে সবশেষ গত বছরের নভেম্বরে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে ফ্রান্সের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর জাতীয় দলে আর ডাক পাননি ফরাসি এই মিডফিল্ডার। ঠিক এক বছর পর আবারও ফ্রান্স তাদের জাতীয় দলে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে ডেকেছে।

আগামী ১৩ নভেম্বর ইউক্রেনের বিপক্ষে এবং ১৬ নভেম্বর আজারবাইজানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ফ্রান্স। সেই ম্যাচের জন্য বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন দিদিয়ের দেশম।

চেলসি ছেড়ে ২০২৩ সাল থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে খেলছেন কন্তে। বয়স ৩৪ পার করলেও এখনও দমিয়ে যাননি বিশ্বকাপ জয়ী এই তারকা কন্তে ।

 এদিকে ফ্রান্সের দলে কন্তের ডাক পাওয়া নিয়ে দেশম বলেন, ‘সে এখন তার সেরা ছন্দে আছে। আমি যখন তাকে দলে ডাকি, তা শুধু দলের অংশ হওয়ার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য।’

ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ–‘ডি’ তে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ফ্রান্স। সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেন। ইউক্রেনকে হারালেই ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে ১৯৯৮ ও ২০১৮ বিশ্বকাপ জেতা দলটি।

গোলকিপার: লুকাস শেভালিয়ে, মাইক ম্যানিয়াঁ এবং ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার: লুকাস দিগনে, মাওলো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা এবং দায়োত উপামেকানো।

মিডফিল্ডার: এদুয়োর্দো কামাভিঙ্গা, এন’গোলো কন্তে, মনু কোনো, মাইকেল অলিসে এবং ওয়ারেন জায়ির-এমেরি।


এ ক্যটাগরির আরো খবর..