× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পাইকগাছায় শীত ও ঘন কুয়াশায় বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় চাষীরা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনাঃ পাইকগাছায় শীত শৈতপ্রবাহ ও ঘন কুয়াশার প্রভাবে স্থবির হয়ে পড়েছে বোরোর আবাদ। শীতে বোরোর বীজতলার চারা লাল হয়ে যাচ্ছে। বীজতলা টিকিয়ে রাখতে কৃষকরা রীতিমত হিমশিম খাচ্ছে। বিকাল থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত পলেথিন বা ট্রিফল দিয়ে ঢেকে রেখে এবং পানি বদল করে বীজতলা বাঁচিয়ে রাখতে নানা চেষ্টা করছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ৪ হাজার ৬৭৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২২০ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরী হয়েছে। তবে তীব্র শীতের কারণে বোরো আবাদ এখনো শুরু হয়নি।

জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের কারণে উপকূল অঞ্চলের কৃষি কাজ এক থেকে দেড়মাস পরে শুরু হচ্ছে। এর ফলে অন্য এলাকার সাথে উপকূলীয় এলাকার চাষাবাদ ব্যবধান তৈরী হচ্ছে। সবমৌসুমেই দেরিতে শুরু হচ্ছে। এখনো আমন ধান কর্তন চলছে। ধান কাটার পর এসব ক্ষেত বোরো আবাদের জন্য প্রস্তুত করা হবে। তাছাড়া বৈরী আবহাওয়ার সাথে মোকাবেলা করে ফসল লাগাতে হয়।

উপজেলার পুরাইকাটী ব্লাকের কৃষক ফারুক হোসেন বালেন, তীব্র শীত ও কুয়াশায় ধানের চারা লাল হয়ে মরে যাচ্ছে। পলিথিন দিয়ে ঢেকে, পানি বদল সহ নানারকম পরিচর্যা করে বীজতলা টিকিয়ে রাখতে হচ্ছে।এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, তীব্র শীত ও কুয়াশার কারণে কৃষকদের বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া প্রতিদিন পানি বদল করার জন্য বলা হয়েছে। শীত কমলে বোরোর চারা রোপন করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষি অফিস থেকে সব রকম সহযোগিতা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..