× Banner
সর্বশেষ
‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

অনলাইন ডেস্ক

আফগান ছাড়লেন ইউরোপ ও মার্কিন নাগরিকরা

admin
হালনাগাদ: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
afgan

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর বিদেশি নাগরিকদের ৩১ আগস্টের মধ্যে কাবুল ত্যাগের নির্দেশ দেয় তালেবান।

সেই নির্দেশ মেনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের সামরিক বাহিনীর সদস্যদের সরিয়ে নিলেও বেশ কিছু বিদেশি বেসামরিক লোক এবং মার্কিন ভিসা ও গ্রিনকার্ডধারী আফগানিস্তান ত্যাগ করতে পারেননি। খবর দ্য ডেইলি সাবাহর।

আটকেপড়া এসব মার্কিন ও ইউরোপীয় নাগরিকদের আফগানিস্তান থেকে রোববার কাতার এয়ারওয়েজের বিমানে করে উদ্ধার করা হয়েছে।

৩১ আগস্টের পর গত শুক্রবার থেকে গোপনে এসব নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।

রোববার কাতার এয়ারওয়েজের বিমানটি ছিল এ ধরনের আটকেপড়া বিদেশিদের উদ্ধারকাজে অংশ নেওয়া চতুর্থ বিমান।

কাতার এয়ারওয়েজের বিমানটিতে রোববার মার্কিন ভিসাধারী আফগান, মার্কিন, জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, কানাডা, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের ২৩৬ নাগরিককে কাবুল বিমানবন্দর থেকে উদ্ধার করে।

কাবুল বিমানবন্দর থেকে ৩১ আগস্টের পর রোববারই একসঙ্গে এত বেশি বিদেশি আফগান ত্যাগ করলেন। বিদেশিদের উদ্ধারে এটি ছিল কাতার এয়ারওয়েজের দ্বিতীয় বিমান।


এ ক্যটাগরির আরো খবর..