আফগানিস্তানকে ‌’পূর্ণ স্বাধীন’ দেশ ঘোষণা তালেবানদের

আফগানিস্তানকে ‌’পূর্ণ স্বাধীন’ দেশ ঘোষণা তালেবানদের

আফগানিস্তানকে ‌’পূর্ণ স্বাধীন’ দেশ ঘোষণা করেছে তালেবান। শেষ মার্কিন সৈন্য রাজধানী কাবুল থেকে সরে যাওয়া মাত্র কাবুলে উল্লাস ছড়িয়ে পড়ে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমেরিকান সৈন্যরা কাবুল বিমানবন্দর ত্যাগ করেছে। আমাদের জাতি পূর্ণ স্বাধীনতা লাভ করেছে।

প্রায় ২০ বছর অবস্থানের পর মার্কিন বাহিনী ৩১ আগস্টের চূড়ান্ত সময়সীমার এক দিন আগে সোমবার রাতে আফগানিস্তান ত্যাগ করে। দু্ই সপ্তাহ ধরে অপসারণ কার্যক্রমের মধ্য দিয়ে আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটে।

কাবুল থেকে আল জাজিরার সংবাদদাতা রব ম্যাকব্রাইড সোমবার রাতে বলেন, কাবুলে এখান উল্লাস চলছে। নগরীর আকাশ ফাঁকা গুলির আলোতে উজ্জ্বল।

সারা রাত উল্লাসের পর মঙ্গলবার সকালে কাবুল অবশ্য শান্ত দেখা যায়। কাবুলবাসী তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে সকালে তাদের দিন শুরু করে।

শেষ ব্যক্তি হিসেব আফগানিস্তান ত্যাগ করেন মার্কিন কমান্ডার ও রাষ্ট্রদূত
আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বিদায় নিয়েছে। সোমবার রাতে তারা প্রায় ২০ বছর আফগানিস্তানে অবস্থানের অবসান ঘটায়। শেষ আমেরিকান হিসেবে দেশটি থেকে সরে যান আফগানিস্তানে আমেরিকান স্থলবাহিনীর কমান্ডার ও ওয়াশিংটনের রাষ্ট্রদূত। তারাই শেষ ব্যক্তি হিসেবে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ওঠেন।

ইউএস সেন্ট্রাল কমান্ডার বলেন, শেষ ব্যক্তি হিসেবে বিমানে ওঠেন ৮২তম এয়ারবোন ডিভিশনের কমান্ডার ও সেখানে আমার স্থলবাহিনীর কমান্ডার জেনারেল ক্রিস ডোনাহো আর তার সাথে ছিলেন রাষ্ট্রদূত রস উইলসন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।