বেনাপোল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বেনাপোল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির পাশ থেকে ছুরিকাঘাতকৃত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস) সকাল ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, সকালে স্থানীয়রা বেনাপোল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির পাশে ছুরিকাঘাতকৃত এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে তাদেকে খবর দেয়। পরে ঘটনা স্থলেগিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এবং লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
যশোর পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশনের (পিবিআই) উপপরিদর্শক(এসআই) মুজিবর রহমান  জানান, পোর্টথানা পুলিশের পাশাপাশি তারাও হত্যার রহস্য ও অপরাধীকে সনাক্তের কাজ করছেন। আশা করছেন দ্রুত নিহতের পরিচয় সনাক্ত ও অপরাধীকে আইনের আওতায় আনতর পারবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।