× Banner
সর্বশেষ
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত 

আন্দোলন করে অযৌক্তিক দাবি আদায় করা যাবে না

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারকে বিব্রত করার জন্যই ভিত্তিহীন দাবি নিয়ে  মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবী করা হচ্ছে।

তিনি বলেন, আন্দোলনকারীরা দেশের সবচেয়ে মেধাবীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। পরীক্ষা ভাল না দিয়ে পাশ করার কোন সুযোগ নেই।অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের কথা শোনারও সুযোগ নেই। সবচেয়ে মেধাবী ছাত্র-ছাত্রীরাই সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী  বৃহষ্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভা কক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে দেশের সকল সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের পরিচালকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।  মোহাম্মদ নাসিম বলেন, রাজপথে আন্দোলন করে কোন অযৌক্তিক দাবি আদায় করা যাবে না। বর্তমান সরকার নির্বাচিত সরকার। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। যুক্তির বাইরে কখনো কিছু করা যাবে না।

তিনি বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও সরবরাহের প্রক্রিয়ায় কোন ত্র“টি আছে কি না, তা দেখতে আমি নিজে স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছি। প্রক্রিয়ার প্রতিটি বিষয় সম্পর্কে আমি ধারনা নিয়েছি। এই প্রক্রিয়ায় কোনভাবেই একটি প্রশ্নপত্রও বাইরে যাবার সুয়োগ নেই। পরীক্ষায় দায়িত্ব পালনকারী মন্ত্রণালয়ের কর্মকর্তা, কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, এমনকি প্রশ্নের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসন থেকে কোন অভিযোগ কখনোই ওঠেনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষার দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কেন্দ্রে গিয়েছিলাম, প্রায় ১ ঘন্টা ধরে সেখানে অবস্থানরত কয়েকশ’ অভিবাবক এবং সাংবাদিকদের সাথে কথা বলেছি। তখনও কেউ প্রশ্ন ফাঁসের বিষয়ে আমার কাছে কোন অভিযোগ করেনি। সর্বোচ্চ কঠোরতা ও নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শতভাগ সুষ্ঠভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীরা যাতে কোনভাবেই ক্লাস ব্যাহত করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের পরিচালকদের নির্দেশ দিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, সরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রায় শেষ হয়ে গেছে। বেসরকারি মেডিকেলে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ভাগ্য অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া উচিত হবে না।কোন অযুহাত দেখিয়ে স্বার্থান্বেষি মহলের প্ররোচনায় মেডিকেলের ক্লাস ব্যাহত হতে দেবেন না। সরকার সব রকম সহযোগিতা করবে। কিন্তু কারো গাফিলতি সহ্য করা হবে না।

এ সময়ে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য হাজি মো. সেলিম, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকসহ দেশের সকল সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালকরা বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..