× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে পঞ্চগড়ে মোবাইল কোর্ট পরিচালনা: জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৫ উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে  পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
৩০ এপ্রিল ( বুধবার) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান এবং মোহাম্মদ আসিফ আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত শব্দদূষণকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৬ জন ট্রাকচালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে। এসময় সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


এ ক্যটাগরির আরো খবর..