× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই -সুলতান সালাউদ্দিন টুকু জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার

আনোয়ারায় তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

রাজিব শর্মা, (চট্টগ্রাম ব্যুরো): আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের সৈয়দ আজহার উদ্দিন সড়কের মোড়ে ইলিয়াছ এর দোকানের সামনে থেকে তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে ফডি জাহাঙ্গীর ( ৪২) কে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।

গতকাল ১৯ শে জুলাই বৃহস্পতিবার রাত ৯.১৫ মিনিটের সময় এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম খোর্দ্দ গহিরা চিপাতরীর ঘাট এলাকার মৃত নুর সোবহানের পুত্র বলে জানা যায়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা থানার ওসি ( তদন্ত) মাহবুব মিল্কী, এএসআই রেজাউল করিম মামুন, এএসআই হান্নানসহ সঙ্গীয় ফোর্স।

এ ঘটনার সত্যতা স্বীকার করে আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, সে তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩,০০,০০০ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..