× Banner
সর্বশেষ
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের – ভূমিমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন – তথ্যমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে – রেলপথ প্রতিমন্ত্রী বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল – মাহ্দী আমিন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য – তথ্যমন্ত্রী

আদিনাথ পাহাড়ের প্যাগোড়া দর্শনার্থীদের জুতায় পিষ্টপ্রায়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

রনি দে, কক্সবাজারঃ  কক্সবাজার জেলার উত্তরে মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়ন ঠাকুর তলায় শ্রী শ্রী আদিনাথ মন্দির।

আদিনাথ মন্দিরের সুউঁচ্চু পাহাড়ে অবস্থান বৌদ্ধদের প্যাগোড়া।ঐ প্যাগোড়া নিয়ে ছিল অনেক ইতিহাস, ১৯৭১ সালে ২৫মার্চ মধ্য রাতে হায়নাদের অপারেশন চার্জ লাইটের উদ্দ্যেশ্য ছিল ঐ প্যাগোড়ায় হামলা।

তারা ৬-৭টি শ্বেত পাথরের মূর্তি ভেংঙ্গে, পাহাড়ের পাদ দেশে ফেলে দেয়,আগুনে পুড়াল অর্ধ শতক ঘর বাড়ি, মন্দির, বৌদ্ধ বিহার ও প্যাগোড়া। সেই ১৯৭১ সালের পর থেকে বর্তমান কিছু সাম্প্রদায়িক লোক প্যাগোড়ার গম্ভুজের উপর দাড়িয়ে,বৌদ্ধদেবের মূর্তির শূন্য স্থানে বসে,নানা মনোরঞ্জিত কাজ করে যাচ্ছে। নেই কোন ধর্মের প্রতি সম্মান,অবহেলার স্থানে পরিনত হল প্যাগোড়া।

স্থানীয় বৌদ্ধরা অনেকবার দর্শনার্থীদের বারণ করার পরেও আইনের সহায়তা ছাড়া ও জনসংখ্যা কম হওয়ার কারনে মান্য  করেনা । জোর পূর্বক বারবার প্যাগোড়ার মিনারে উপরে,সেলফি/অসন্মান জনক ছবি তুলে সামাজিক মাধ্যমে ছাড়ছে।

সামাজিক মাধ্যমে ছাড়ার ফলে বৌদ্ধদেরও নানা কথা শুনতে হচ্ছে। অবহেলা ও ধর্মীয় প্যাগোড়ার সম্মান রক্ষার জন্য মহেশখালী উপজেলার দায়িত্ব প্রাপ্ত UNO এবং মহেশখালী থানার ওসি মহোদয়ের দৃষ্টিভঙ্গি কামনা করছে স্থানীয় বৌদ্ধরা। সেই সাথে মহেশখালীর সর্বস্থরের কাছে উক্ত প্যাগোড়ার পবিত্রতা ক্ষুন্ন না কে রক্ষা করার বিশেষ অনুরোধ ও সকলের সহযোগীতা কামনা করছে মহেশখালীর বৌদ্ধ সমাজ।


এ ক্যটাগরির আরো খবর..