× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

আদালতের সামনে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

admin
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬

সোহেল আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইউপি ছাত্রলীগ সম্পাদককে মারধরের ঘটনায় গ্রেফতারকৃত আসামীর জামিনের প্রতিবাদে আদালতের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।

গতকাল ৭ ফেব্রুয়ারী দুপুর ২টা-৩টা পর্যন্ত বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের সামনের কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ইউপি ছাত্রলীগ। খবর পেয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুজ্জামান নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি।

জানা যায়, গত ৪জানুয়ারী (বুধবার) সন্ধায় সুজানগর ইউপি ছাত্রলীগ সম্পাদক ফয়ছল আহমদকে একই ইউনিয়নের নূর উদ্দীনের পূত্র তায়েফ আহমদ মারধর করে। ঘটনার পর পলাতক তায়েফকে ৪ ফেব্রুয়ারী সিলেটের আম্বরখানা থেকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো: হাসান জামানের আদালতে হাজির করা হলে আসামীপক্ষ জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হামলার ঘটনায় তায়েফ এ মামলার এক নম্বর এজহারীয় আসামী। আজ তাকে আদালতে হাজির করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে আদালতের বাইরে কিছুটা বিশৃঙখলা হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..