× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পত্নীতলায় ইউপি মেম্বারের ঈদগাহ মাঠ দখলের অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

মো: আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পতœীতলার ঘোষনগর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার আতোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শ্রীপুর ঈদগাহ মাঠ দখলের অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রবিবার ঈদগাহ মাঠ উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসি।

জানাগেছে, উপজেলার ঘোষনগর ইউনিয়ন পরিষদের শ্রীপুর গ্রামের উত্তর পাড়ার পীরত্বের জমির উপর দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠ ব্যবহার করে আসছেন গ্রামবাসি। ওই জায়গায় পুরাতন কবর আছে অভিযোগ এনে মিলন নামে এক ব্যক্তিকে দিয়ে আদালতে মামলা করান তিনি। ঈদের মাঠ রক্ষায় গ্রামবাসিও কাউন্টার মামলা করলে আদালত ওই মাঠের উপর উভয় পক্ষের নিষেধাজ্ঞা জারি করেন। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার মেম্বার আতোয়ার ওই গ্রামের মিলন, হুমায়ুনসহ ঈদগাহ মাঠ দখল করেন এবং ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। শ্রীপুর গ্রামের ঈদগাহ মাঠ মোতাল্লী আলহাজ¦ আকতার উদ্দীন বলেন, আমরা গ্রামবাসি সকলে মিলে এই মাঠ তৈরী করেছি। এখানে কোন কবর নেই। আর মেম্বারসহ কয়েকজন ওই জায়গায় প্রতি বৎসর মেলা ও গান-বাজনা করার জন্য আমাদের নামে মিথ্যা মামলা দেন। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও তারা ঈদগাহ মাঠ দখল করে গৃহস্থালীয় কাজে ব্যবহার করছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি মেম্বার আতোয়ার হোসেনের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..