× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

প্রথম দিনই মুলতবি ভারতের সংসদ অধিবেশন, আদানি-মণিপুর ইস্যুতে হট্টগোল

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
ভারতের সংসদ অধিবেশন

শীতকালীন অধিবেশনের প্রথম দিনই ভারতের সংসদে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। আদানি, মণিপুর থেকে শুরু করে উত্তরপ্রদেশের সম্ভল- এমন একাধিক ইস্যু নিয়ে হট্টগোলের জেরে প্রথম দিনই সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যায়।

সোমবার অধিবেশন শুরু হতেই আদানি ইস্যুতে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। এ সময় হট্টগোল শুরু হলে তার জেরে প্রথমে এক ঘণ্টার জন্য রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এরপর নানা ইস্যু নিয়ে বাকবিতণ্ডায় উত্তাপ সৃষ্টি হলে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মুলতুবি হয়ে যায় উচ্চকক্ষের অধিবেশন।

অধিবেশনে উপস্থিত ছিলেন একগুচ্ছ তৃণমূল সংসদ সদস্য। বিরোধীরা মার্কিন আদালতে শিল্পপতি গৌতম আদানির ঘুষকাণ্ড নিয়ে সংসদে ঝড় তোলেন।

প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের তীব্র কটাক্ষ করেন। কংগ্রেসের উদ্দেশে মোদি বলেন, জনগণ যাদের ক্রমাগত প্রত্যাখ্যান করেছে তারাই সংসদে আলোচনা হতে দেয় না। জনগণ প্রত্যাখ্যাত মুষ্টিমেয় কিছু লোক গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের সব কর্মের হিসাব রাখে এবং যখন সময় আসে, তারা তাদের শাস্তিও দেয়।

ভারতীয় মিডিয়া বলছে, উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর বাকবিতণ্ডার পরিপ্রেক্ষিতে অধিবেশন মুলতুবি রাখা হয়েছে ২ দিনের জন্য। মনে করা হচ্ছে, আবারও আদানি ইস্যু, মণিপুরে অশান্তি, বেকারত্ব, ওয়াকফ বিলসহ একাধিক ইস্যু নিয়ে সংসদে হৈ চৈ ফেলে দিতে পারেন বিরোধীরা।


এ ক্যটাগরির আরো খবর..