× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিউজ ডেস্ক

আট পদের যেসব ওষুধের নিবন্ধন বাতিল

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
নিবন্ধন বাতিল

রোগ নিরাময়ে প্রয়োজনীয় উপাদান কম থাকা এবং তা সেবনে ক্ষতির ঝুঁকি থাকায় মানুষ ও পশুচিকিৎসায় ব্যবহৃত আট পদের ওষুধের নিবন্ধন বাতিল করেছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার (১৬ মে) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রাগ কন্ট্রোল কমিটির ২৫৩তম সভায় এই ওষুধগুলোর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ অবস্থায় এসব ওষুধ যেসব প্রতিষ্ঠানের অনুকূলে নিবন্ধন প্রদান করা হয়েছিল সেসব প্রতিষ্ঠানের উল্লিখিত পদগুলোর নিবন্ধন বাতিল করার জন্য এবার নির্দেশ প্রদান করা হলো।
মানুষের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের মধ্যে রয়েছে- র‌্যাবেপ্রাজল সোডিয়াম ইন্টেরিক কোটেড পেলেটস ৮ দশমিক ৫% ডব্লিউ/ডব্লিউ পিএইচ গ্রেড ২৩৫ দশমিক ২৯৪ মিলিগ্রাম, ব্রমেলেইন ৫০ এমজি + টি ১ মিলি গ্রাম ট্যাবলেট ব্রমেলেইন ইউএসপি ৫০ মিলি গ্রাম + ট্রিপসিন বিপি ১ মিলিগ্রাম, অ্যাস্টাক্সান্থিন আইএনএন ২ মিলিগ্রাম এবং অ্যাস্টাক্সান্থিন আইএনএন ৪ মিলিগ্রাম।

অপরদিকে পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধের মধ্যে রয়েছে-সেফট্রিয়াক্সন (সোডিয়াম) (ভেট) ইনজেকশন ও সেফট্রিয়াক্সন শূন্য দশমিক ২৫ জি ইউএসপি/ভায়াল, লেভোফ্লক্সাসিন হেমিহাইড্রেট ১০ দশমিক ২৫ গ্রাম ইকুইভ্যালেন্ট টু লেভোফ্লক্সাসিন ১০ গ্রাম/১০০ সলিউশন (১০ শতাংশ) ওরাল সলিউশ, মহাবিপন্ন শকুন রক্ষার্থে ক্ষতিকর সব ডোজেস ফরমের ভেটেরিনারি ওষুধ কিটোয়োফেন এবং প্রাণীচিকিৎসায় কলিস্টিন জাতীয় ওষুধের সব ডোসেজ ফরম।

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি ও সংশ্লিষ্ট নথি শাখাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিপ্তরের উপপরিচালক ডা. আইয়ুব হোসেন বলেন, মাঠ পর্যায় থেকে এসব ওষুধ সরবরাহ করে ল্যাবে মান যাচাই শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ উৎপাদন অনুমোদন নেওয়ার সময় শর্ত মানলেও বর্তমানে তা মানা হচ্ছে না। এসব ওষুধ সেবনে মানুষ ও পশুপাখির ক্ষতির আশঙ্কা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..