এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ৯ আগস্ট (মঙ্গলবার) সকালে পঞ্চগড়ের আটোয়ারীতে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরকে হাতেনাতে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আটোয়ারী হাসপাতালের উত্তর গেট সংলগ্ন রফিকুলের মেডিসিন দোকানের সামনে থেকে হিরো হোন্ডা (স্পেন্ডার এনএক্সজি) ১০০ সিসি মোটর সাইকেলটি সবার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় আটোয়ারী বিএম কলেজের সামনের রাস্তায় মোটরসাইকেলের স্টার্ড বন্ধ হয়ে যায়। এদিকে মোটর সাইকেল চুরি হয়েছে টের পেয়ে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন রাস্তায় ধাওয়া করলে আটোয়ারী বিএম কলেজের সামনের রাস্তায় মোটরসাইকেলসহ চোরকে হাতেনাতে ধরেফেলে এবং গনপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। আটোয়ারী থানার এসআই শফিকুল ইসলাম জানান, আটককৃত মোটরসাইকেল চোর উপজেলার বামনকুমার গ্রামের হাসান আলীর পুত্র নুর ইসলাম (এলএমজি)। সে মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য বলে জানা গেছে।