এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে শুক্রবার(২০ মে) সন্ধা প্রায় সাড়ে ৬ ঘটিকার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের প্রায় ১৫লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা পরিষদ সংলগ্ন উত্তর পার্শ্বে জয়নাল বিডিআর-এর বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সময় বাসা তালা দেয়া ছিল। বাসায় লোকজন না থাকায় অগ্নিকান্ডে বাসার কোন মালামাল রক্ষা করতে পারেনি আশপাশের লোকজন।
জানাগেছে, ঘরের ভিতর থাকা একটি ডিসকোভার ১২৫ সিসি নতুন মটর সাইকেল, ফ্রিজ,টেলিভিশন,বিভিন্ন আসবাবপত্র, নগদ অর্থ সহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে।
অগ্নিকান্ডের সময় এলাকার লোকজনের চেষ্টায় আগুন নেভানো হয়। পঞ্চগড় ও বোদা হতে দু’টি ফায়ার সার্ভিসের গাড়ি এসে অগ্নিকান্ডের ঘটনাটি শুধু পরিদর্শন করে গেছেন।
অনেকেই বলেছেন, আটোয়ারীতে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে অগ্নিকান্ডে এতবড় ক্ষতি হতো না।



