এ পর্যন্ত করোনায় আজ সর্বাধিক মৃত্যু ২৮, শনাক্ত ১,৭৬৪ সুস্থ ৩৬০

এ পর্যন্ত করোনায় আজ সর্বাধিক মৃত্যু ২৮, শনাক্ত ১,৭৬৪ সুস্থ ৩৬০

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৮ জন প্রাণ হারালেন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট ৬১০ জনের মৃত্যু ঘটল।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১,৭৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৪,৬০৮ জন।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯,৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল শুক্রবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ২,৫২৩ জন। এর আগের দিন বৃহস্পতিবার ২,০২৯ জন আর দিন বুধবার ১,৫৪১ জন শনাক্ত হয়েছিলেন। এছাড়া গত মঙ্গলবার ১,১৬৬ জন; গত সোমবার ১,৯৭৫ জন; গত রবিবার ১,৫৩২ জন; গত শনিবার ১,৮৭৩ জন শনাক্ত হয়েছিলেন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।