× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

ডেস্ক

আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
জগন্নাথ দেবের রথযাত্রা

আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব।  সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ মঙ্গলবার। ভক্তের বিশ্বাস- এ তিথিতে বোন শুভদ্রা ও ভাই বলরামকে সঙ্গে নিয়ে ভক্তের কল্যাণে জগদ্বীশ্বর শ্রীশ্রী জগন্নাথ দেব আসেন ধরাধামে। ঈশ্বরের কৃপা ও পুণ্য লাভের আশায় দিনটিকে ঘিরে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি থাকে নানা আয়োজন। ইতোমধ্যেই রথযাত্রা উৎসবের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস- জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই ভক্তরা আজ রথের ওপর জগন্নাথ, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি স্থাপন করে সেই রথ টেনে নিয়ে যাবেন এক মন্দির থেকে অন্য মন্দিরে। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বসবে মেলা। সেখানে দূর-দূরান্ত থেকে আসবেন ভক্ত ও দর্শনার্থীরা।

রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে আট দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ জুন বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

শুভ রথযাত্রা উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আট দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় রয়েছে- হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।

আজ বিকাল ৩টায় রাজধানীর স্বামীবাগের ইসকন আশ্রমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হবে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা রথযাত্রার উদ্বোধন করবেন।
পরে সেখান থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভাযাত্রা বের হয়ে জয়কালি মন্দির, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, বায়তুল মোকাররম, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর, রমনা কালিমন্দির, টিএসসি, জগন্নাথ হল ও পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, রথযাত্রার মহোৎসবে সরকারের পক্ষ থেকে বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। শোভাযাত্রায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা থাকবে। ইতোমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় হয়েছে। এছাড়া শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় নিজস্ব পাঁচশতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

রথযাত্রা উৎসবের কেন্দ্রস্থল হচ্ছে উড়িষ্যা বা উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথ দেবের প্রধান মন্দির।

পুরী : দুই বছর পর ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা ও জগন্নাথের রথযাত্রা (Rath Yatra 2022) শুরু হচ্ছে আজ থেকে। মহসমারোহে নয় দিনব্যাপী চলবে রথ। উৎসবে সামিল হতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে (Puri) জমায়েত করতে শুরু করেছেন পুণ্যার্থীরা।

বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ বৃহস্পতিবারই শ্রীমন্দিরের সিংহ দরজার সামনে রাখা হয়েছে। আজ থেকে শুরু হবে যাত্রা। এই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ওড়িশা পুলিশ। এদিকে রথের পুণ্য তিথিতে উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়ডু সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে এই উপলক্ষে, পুরীর বিভিন্ন হোটেল রুম কার্যত বুকড। অনেকটা অতিমারীর আগের সময়ের মতো।

একনজরে এবারের রথযাত্রা-

এই বছর আষাঢ় শুক্ল দ্বিতীয়া তিথি বাংলাদেশ সময় ১৯ জুন সোমবার সকাল  ১০ঃটা ২৭ মিনিটের পর শুরু হয়ে আজ ২০ জুন মঙ্গলবার সকাল ১১টা ৫৫মিনিটে শেষ হবে। আর ভারতীয় সময় ১৯ জুন সোমবার সকাল  ০৯টা ৫৯ মিনিটের পর শুরু হয়ে আজ ২০ জুন মঙ্গলবার সকাল ১১টা  ২৭ মিনিটে শেষ হবে।

জগন্নাথ যাত্রা শুরু হবে আজ, ২০ জুন মঙ্গলবার। ঐতিহ্য অনুসারে, ভগবান জগন্নাথ শ্রীহরি হলেন ভগবান বিষ্ণুর অন্যতম প্রধান অবতার। জগন্নাথের রথের নির্মাণ ও নকশা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। বসন্ত পঞ্চমী থেকে শুরু হয় কাঠ সংগ্রহের কাজ। রথের জন্য কাঠ বিশেষ বন দশপল্লা থেকে সংগ্রহ করা হয়।

রথযাত্রার যে প্রথা সকলকে মুগ্ধ করে তা হল, ঈশ্বর এই সময়ে ১৪ দিন নির্জনে থাকেন। আসলে এই সময় সব মন্দির বন্ধ থাকে। কথিত আছে, জ্যৈষ্ঠ পূর্ণিমা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে ১০৮ পাত্র জল দিয়ে স্নান করানো হয়েছিল। এই অনুষ্ঠানকে বলা হয় সহস্ত্রধারা স্নান। কিন্তু পরে এই স্নানের কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন এবং ভেষজ দিয়ে চিকিৎসা করা হয়। তাই এই নির্জনতার আচার। ১৫ তম দিনে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দর্শন দেন।


এ ক্যটাগরির আরো খবর..