× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

আজ রূপালী লাইফের এজিএম

admin
হালনাগাদ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: আজ অনুষ্ঠিত হবে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

সোমবার বেলা ১১টায় রাজধানীর আইডিইবি ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে রূপালী লাইফের পর্ষদ। রেকর্ড ডেট ছিল ২৩ আগস্ট। দীর্ঘমেয়াদে জীবন বীমা কোম্পানিটির ঋণমান ‘এ থ্রি’।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রূপালী লাইফের নিট বীমা তহবিল ৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৩৭৪ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা। ২০১৫ সালের প্রথম ছয় মাসে তাদের তহবিল বেড়েছিল ৩ কোটি ৩৫ লাখ টাকা।

২০০৯ সালে তালিকাভুক্ত রূপালী লাইফের পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৩ দশমিক ৮৮ শতাংশ, প্রতিষ্ঠান ২৫ দশমিক ৪১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৪০ দশমিক ৭১ শতাংশ শেয়ার।


এ ক্যটাগরির আরো খবর..