আজ রবিবারের রাশিফল ও ভাগ্য পরিবর্তনে করণীয়

আজ রবিবারের রাশিফল ও ভাগ্য পরিবর্তনে করণীয়
জেনে নিন প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা ফলাফল

আজ রবিবারের রাশিফল ও ভাগ্য পরিবর্তনে করণীয়  ।।  চন্দ্র দিন-রাত বৃষ রাশিতে সঞ্চার করবে। এখানে আগে থেকেই শুক্র বিরাজ করছে। বৃষ রাশিতে চন্দ্র ও শুক্রের মিলনের ফলে ধন যোগ তৈরি হবে। এর পাশাপাশি রোহিনী নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহ-নক্ষত্রের এই প্রভাবের ফলে মিথুন রাশির জাতকদের ভাগ্যে লাভের পরিমাণ বেশি। তাঁদের অসম্পূর্ণ ও আটকে থাকা কাজ সম্পন্ন হবে। তুলা রাশির জাতকদের পরিবারের সকল সদস্যের সুখ বৃদ্ধি হবে। আবার মীন রাশির জাতকরা আত্মীয়ের সঙ্গে ভালোভাবে চিন্তাভাবনা করে আর্থিক লেনদেন করবেন। দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য পরিবর্তনে করণীয়

মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের চিন্তায় চিন্তিত থাকবেন। পারিবারিক কাজে জীবনসঙ্গীর সহযোগিতা ও সঙ্গ পেতে পারেন। ব্যবসায় তিক্ততা দেখা দিলে সেটি কী ভাবে মাধুর্যে পরিণত করতে পারেন, তার কৌশল শিখতে হবে আপনাদের। তখনই ব্যবসার গতি বাড়াতে পারবেন। সন্ধ্যা নাগাদ একাধিক আটকে থাকা কাজ পূর্ণ হতে শুরু করবে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ আজ ৬৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সূর্যকে অর্ঘ্য দিন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকদের আজকের দিনটি সন্তুষ্টি ও শান্তিতে কাটবে। রাজনৈতিক ক্ষেত্রে যে চেষ্টা করবেন, তাতেও সাফল্য লাভ করবেন এই রাশির জাতক। নতুন চুক্তির মাধ্য়মে পদ ও প্রতিষ্ঠায় বৃদ্ধি হবে। সন্তানের তরফে কোনও সমস্যা সৃষ্টি হলে, তা ক্রমশ কমতে থাকবে। রাতে অপ্রিয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের ফলে অনাবশ্যক সমস্যার মুখোমুখি হতে হবে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। সূর্য চালিসা পাঠ ও অসহায়দের সাহায্য করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকরা আজ ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনও কাজ পূর্ণ হতে পারে। যাত্রার সময় কোনও দামী জিনিস চুরি হওয়ার ভয় থাকবে। সন্তান শিক্ষা বা প্রতিযোগিতায় সাফল্য লাভ করবে। রাতের বেলা কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সম্পত্তিতে লগ্নির পরিকল্পনা করে থাকলে, তার জন্য দিন ভালো।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। মাছকে আটার রুটি খাওয়ান।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকরা স্থাবর-অস্থাবর সম্পত্তিতে বৃদ্ধির প্রবল প্রচেষ্টা করবেন। আয়ের ক্ষেত্রে উন্নতি হবে। রাজকীয় মান, পদ, প্রতিষ্ঠায় বৃদ্ধি হবে। বিদেশী ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা সুসংবাদ পেতে পারেন। সন্তানের দায়িত্ব পূরণ হবে। আজ শ্বশুরবাড়ির তরফে ধন লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর জন্য আজ কোনও উপহার কিনতে পারেন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। আদিত্য হৃদয় স্তোত্র পাঠ ও কোনও অসহায় ব্যক্তিকে চাল দান করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকরা শিক্ষা লাভের পথে বাধার মুখে পড়লে তা দূর হবে। এ ক্ষেত্রে তাঁরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন। কোনও বন্ধুর পরামর্শে ব্যবসায় লাভ অর্জন করতে পারেন এই রাশির জাতক। বাণী মাধুর্যের কারণে জীবনে উন্নতি করতে পারেন। সন্তানের বিবাহ প্রস্তাব পেতে পারেন। শারীরিক কষ্টের কারণে চিন্তিত থাকলে তা এবার দূর হবে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সন্ধ্যা নাগাদ বাড়ির প্রবেশদ্বারের দুদিকে ঘিয়ের প্রদীপ জ্বালান।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা রাশির জাতকরা রোজগার ও ব্যবসার ক্ষেত্রে যে চেষ্টা করছেন, তাতে ক্ষণিকের সাফল্য লাভ করবেন। আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে, এর ফলে ভবিষ্যতের চিন্তা কমবে। তবে নিজের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে এই রাশির জাতকদের। তা না-হলে সমস্যায় পড়তে পারেন। দুপুরের পর আইনি মামলায় জয়ী হতে পারেন। পরিবারে কোনও অনুষ্ঠান আয়োজিত হতে পারে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লাল কাপড়ে গম ও গুড় বেঁধে দান করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকদের পরিবারের সকল সদস্যদের সুখ বৃদ্ধি হবে। বেশ কয়েকদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যার সমাধান হবে। পরিবারকে কাছের বা দূরের যাত্রায় নিয়ে যেতে পারেন। পর্যাপ্ত পরিমাণে অর্থ লাভের ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এর ফলে পরিবারের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ সক্ষম হবে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। জলে জবা ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকদের জীবনে ওঠাপড়া দেখা দিতে পারে। চাকরিজীবীদের কাজ বাড়বে আজ। তবে ভয় পাবেন না। পরিশ্রম ও সততার দ্বারা সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজ পূরণ করতে পারবেন। ভাই-বোনের বিয়ের প্রস্তাব পেতে পারেন। আজ আপনাদের সমস্ত আটকে থাকা কাজ পূরণ করতে হবে। আলস্য ত্যাগ করুন। স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সূর্যকে জল নিবেদন ও লক্ষ্মী পুজো করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​: ধনু রাশির জাতকরা কোনও বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন। এই সাক্ষাৎ চিরস্মরণীয় হয়ে থাকবে। কর্মক্ষেত্রে বিরোধীরাও আপনার প্রশংসা করবেন। সরকার ও শাসক দলের সঙ্গে সম্পর্ক থাকায়, তার দ্বারা লাভান্বিত হতে পারেন। পরীক্ষায় সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে আজ আপনারা ভাইয়ের সহযোগিতা লাভ করবেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ ভাগ্য আজ ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সূর্যের প্রার্থনা করে তামা বা কয়েন প্রবাহিত করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকরা আজ পারিবারিক ও আর্থিক বিষয়ে সাফল্য লাভ করবেন। রোজগারের ক্ষেত্রে যে চেষ্টা করছেন, তাতে সাফল্য লাভ করবেন। ব্যবসায়ীরা নিজের আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য নতুন কোনও পরীক্ষা করতে পারেন। সন্ধ্যা নাগাদ কোনও বিবাদে জড়াবেন না। তা না-হলে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন। দীর্ঘদিন ধরে কোনও কাজ করার পরিকল্পনা করে থাকলে তা পূর্ণ হতে পারে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। তামার লোটায় জল ভরে তাতে চাল মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দিন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: আজ কোনও সংবাদ পেয়ে কুম্ভ রাশির জাতকদের মন বিচলিত হবে। কোনও বন্ধুর সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন। স্বাস্থ্য দুর্বল হতে পারে। সুখের অভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক থাকুন ও খাওয়া-দাওয়ার যত্ন নিন। সংযমী না হলে ও নিজের বুদ্ধির পরিচয় না-দিলে কোনও কাছের মানুষের সঙ্গে মনোমালিন্য হতে পারে। তাই আজ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা চন্দনের তিলক লাগান ও তামার লোটায় জল ভরে শিবের অভিষেক করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​: ধর্মীয় স্থানের যাত্রায় মীন রাশির জাতকদের অর্থ ব্যয় হতে পারে। আত্মীয়ের সঙ্গে লেনদেনের সময়ে সতর্কতা অবলম্বন করুন। তা না-হলে সম্পর্কে অবসাদ আসতে পারে। দাম্পত্য জীবনে বেশ কিছুদিন ধরে চলতে থাকা বাধা আজ সমাপ্ত হবে। এর ফলে প্রেম জীবন সুখময় হবে। জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন। সন্ধ্যা নাগাদ কোনও দামী জিনিস চুরি হতে পারে। তাই সতর্ক থাকুন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে করনীয়ঃ আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সূর্যকে জল দিন ও গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পরিবর্তনে করণীয়মকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।