× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

আজ মেহেরপুরে জেলা শিল্প ও বণিক সমিতির নির্বাচন

admin
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২৯-০৯-১৭)ঃ  আজ শনিবার মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির ১৪ তম দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চলবে ভোট গ্রহন। ৬টি বুথে প্রথম শ্রেণীর ৪শ ৬৩ জন ভোটার এবং দ্বিতীয় শ্রেণীতে ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে জেলা শিল্প ও বণিক সমিতির নির্বাচন ঘিরে জেলার গোটা ব্যবসায়ী মহলের পাশাপাশি সাধারণ মানুষও অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। শনিবার প্রথম শ্রেণীর ১২ জন ও দ্বিতীয় শ্রেনীর ৫জন বিজয়ীদের নিয়ে আগামী ১৭ আক্টোবর সভাপতি-সাধারণ সম্পাদক সহ নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রথম শ্রেণীর ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছে। যাদের মধ্যে রজনীগন্ধা প্যানেলে জয়নাল আবেদীন, গোলাম রসুল, শ্যামসুন্দুর আগরওয়ালা, আসকার আলী, আরিফুল এনাম বকুল, আব্দুর রশিদ, জেএম মারুফুজ্জামান গোরা, আবু নানিফ বাবু, আজিজজুর রহমান, নুর হোসেন আঙ্গুর, কামারুজ্জামান, গোলাম মূর্শেদ চন্দন। এবং অপরদিকে তাদের বিপক্ষে ওমর ফারুক, কেএম আনোয়ারুল হক, আসলাম খান, মনিুরজ্জামান সুজন, সাজ্জাদুল আনাম, সাফুয়ান উদ্দিন আহামেদ, সবুক্তগীন মাহামুদ পলাশ, আমিনুল ইসলাম, আনারুল ইসলাম নির্বাচনে অংশ গ্রহন করেছে।

দ্বিতীয় শ্রেণীতে ৫ টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী নির্বাচন যুদ্ধে অংশ গ্রহন করেছে। এরা হলেন, আলী হোসেন, মোঃ রফিক, ফুরকান আলী, সাহাবুদ্দিন খান, আলী হোসেন এবং এসএম এনামুল আজিম রাশেদ। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুরুল আহমেদ বলেন, শনিবারের নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ন নির্বাচন পরিচালনা করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..