× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

আজ মীর কাসেমের রিভিউয়ের রায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনের রায় ঘোষণা আজ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। মীর কাসেমের রিভিউ নিষ্পত্তির মধ্য দিয়ে ৬ষ্ঠ যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত নিষ্পত্তি করতে যাচ্ছে আপিল বিভাগ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ নভেম্বর জামায়াত নেতা মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেসময় মুক্তিযোদ্ধা কিশোর মুক্তিযোদ্ধা জসিম হত্যা’সহ দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বাকি আটটি অপরাধে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

এ রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করেন যুদ্ধাপরাধী কাসেম। উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে,গত ৮ই মার্চ একটি অপরাধে মৃত্যুদণ্ড বহাল এবং ৬টি অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। সবোর্চ্চ আদালতের এ রায় প্রকাশিত হলে,গত ৬ জুন তার মৃত্যুপরোয়ানা জারি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এরায়ের বিরুদ্ধেও সবশেষ আইনি লড়াই হিসেবে, গত ১৯শে জুন রিভিউ আবেদন করেন মীর কাসেম।এর ৬৬ দিনপর শুরু হয় রিভিউ শুনানি।দুই কার্যদিবস শুনানি শেষে, আজ চূড়ান্ত রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।

জামায়াতের অর্থের যোগান দাতা মীর কাসেম আলী একাত্তরের ‘বাঙ্গালী খান’নামে পরিচিত ছিলেন।তার নেতৃত্বেই চট্টগ্রামের ডালিম হোটেলে নির্যাতন ক্যাম্প গঠন করে স্বাধীনতার পক্ষের লোকজনকে ধরে এনে চালানো হয় অমানবিক নির্যাতন।যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর,বিচারপ্রক্রিয়াকে বিতর্কিত করতে লবিষ্ট নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

২০১২ সালের ১৭ ই জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেম আলীকে গ্রেফতার করা হয়। আজ তার রিভিউ আবেদন খারিজ হয়ে গেলে,দায় স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন এই যুদ্ধাপরাধী ।


এ ক্যটাগরির আরো খবর..