× Banner
সর্বশেষ
সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব অটোরিকশার ধাক্কায় জীবনের অংক থেমে গেল গণিত শিক্ষকের ট্রেনে যাত্রীবেশে ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার বাবা বলেছিলেন চুপ করতে, লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে চুপ করালেন গর্ভধারিণী মা চকলেট খাওয়ানোর প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি আজ বিশ্ব জনসংখ্যা দিবস

ডেস্ক

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২৬
বিশ্ব জনসংখ্যা দিবস

আজ ১১ জুলাই, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day)। প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ (Realizing the hopes and aspirations of young people−Today and for the future)

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা এবং টেকসই উন্নয়ন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এ দিবসটি পালনের উদ্যোগ নেয়। ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটিতে পৌঁছানোর ঘটনাকে (Five Billion Day) কেন্দ্র করেই এ দিবসের সূচনা।

২০২৬ সালের বিশ্ব জনসংখ্যা দিবসে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো জনসংখ্যা, মাতৃস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের অধিকার, পরিবার পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করছে।

বাংলাদেশেও দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি, র‍্যালি এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করেছে। দেশের জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ব জনসংখ্যা দিবসের মূল উদ্দেশ্য:

  • জনসংখ্যা বৃদ্ধি ও এর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
  • পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
  • নারী ও কিশোরীদের অধিকার এবং ক্ষমতায়ন জোরদার করা।
  • টেকসই উন্নয়ন ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় উৎসাহ দেওয়া।


এ ক্যটাগরির আরো খবর..