আজ প্রধানমন্ত্রীর চাচী বেগম রাজিয়া নাসের এর ১ম মৃত্যু বার্ষীকী; পাইকগাছা আ’লীগের বিভিন্ন কর্মসুচি

আজ প্রধানমন্ত্রীর চাচী বেগম রাজিয়া নাসের এর ১ম মৃত্যু বার্ষীকী; পাইকগাছা আ’লীগের বিভিন্ন কর্মসুচি

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। ১৬ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট ভাই শেখ আবু নাসের এর সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপি’র মা রাজিয়া নাসের এর ১ম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ মরহুমা বেগম রাজিয়া নাসের এর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছেন।

এ সম্পর্কে উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান, (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি’র সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার সকাল ১০ টায় পৌরসভা শহীদ মিনার চত্বরে দোযানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি দলীয় নেতা-কর্মী সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।