× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিকেলে জামিনে কারামুক্ত জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

ডেস্ক

আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখ উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী জানা গেছে, রোববার (১২এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে।

এ ছাড়া মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আরও একদিনের ছুটি থাকবে। ফলে টানা তিন দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে, শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে থাকছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।


এ ক্যটাগরির আরো খবর..