× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

আজ অভিযোগ পর্যালোচনায় আ.লীগের বৈঠক

admin
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে বিভিন্ন স্থানের তৃণমূলের অভিযোগের বিষয়ে বৈঠকে বসবে আওয়ামী লীগ।

রোববার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইউপি নির্বাচনে প্রার্থী মনোনয়নে তৃণমূল থেকে পাওয়া অভিযোগ যাচাই-বাছাই করে দলীয় প্রধান ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অভিযোগ প্রমাণ হলে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করা হবে বলেও দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন নেতা জানান, কেন্দ্রীয়ভাবে মনোনয়নের এখতিয়ার রয়েছে দলের সভাপতি শেখ হাসিনার। চূড়ান্ত মনোনয়নের পরও যদি কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করতে হয় তাহলেও তার সই লাগবে। তাই রোববার দলীয় সভাপতির সঙ্গে পর্যালোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, রোববার দুপুর পর্যন্ত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে অভিযোগ গ্রহণ করা হবে। কারণ দুপুরের পর যে কোনো সময় দলীয় সভাপতির সঙ্গে গণভবনে বৈঠক করবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা।

এ ব্যাপারে গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঘরোয়া বৈঠকে এই সিদ্ধান্ত দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সন্ধ্যায় ওবায়দুল কাদের দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপকে এ ব্যাপারে নির্দেশনা দেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

পরবর্র্তী সময়ে ওবায়দুল কাদের দলীয় নেতাদেরও এমন নির্দেশনা দেন। এ সময় সেখানে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি লিয়াকত শিকদার, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ। বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা এমন নির্দেশনার বিষয়ে নিশ্চিত করেছেন।

প্রথম ধাপে প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত কয়েকদিন ধরে তৃণমূল থেকে পাঠানো তালিকা ধরে গত শুক্রবার প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ। তালিকা চূড়ান্ত করার আগে ও পরে তৃণমূল থেকে বিভিন্ন অভিযোগ আওয়ামী লীগের দফতরে এসে জমা হতে শুরু করে।

দলীয় সূত্র জানায়, ইউপি নির্বাচনে প্রার্থীদের বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

তৃণমূল নেতাদের পাঠানো অভিযোগে দলীয় সূত্রে জানা যায়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা এবং স্থানীয় এমপিদের কারণে অনেক এলাকায় যোগ্য ও ত্যগী আওয়ামী লীগ নেতারা বাদ পড়েছেন। তৃণমূলের মনোনয়নপ্রাপ্ত নেতারা অনেক স্থানে প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠজনদের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠায়। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমেও তুলনামূলক অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এমনকি অভ্যন্তরীণ কোন্দলে বাদ পড়েছেন উল্লেখযোগ্য সংখ্যক যোগ্যপ্রার্থী। এ রকম অভিযোগ তৃণমূল নেতা ও অনেক প্রার্থী সশরীরে, ফ্যাক্স ও ই-মেইলে অভিযোগ পাঠান। তৃণমূল থেকে আসা সব অভিযোগ পর্যালোচনা করছেন দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম আমিন এবং এসএম কামাল হোসেন।

প্রথম দফায় দেশের ৭৩৯টি ইউনিয়ন পরিষদে ২২ মার্চ  নির্বাচন অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপির নির্বাচন হবে আগামী ৩১ মার্চ। দ্বিতীয় ধাপের প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে তৃণমূল থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

এর আগে মনোনয়ন নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠা প্রসঙ্গে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, চুলচেরা বিশ্লেষণ করে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে আমি বলতে চাই না, কোনো অভিযোগ পেলে পরিবর্তন করব না।’

কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তৃণমূল থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থীর নাম পাঠান দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা। আর কেন্দ্রীয়ভাবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..