× Banner
সর্বশেষ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আজো কাঁদে বর্ণমালা কবিতা বকুল হক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ
আমার বর্ণমালা, একতারা দোতারা, বাউলের
বাঙালীপনায় অহঙ্কারী সুর।
বর্ণমালার চোখে এখন জল, তোমাকে ভালোবাসার অন্তিম অপেক্ষায় খুঁজে ফেরে লালপেড়ে সাদা শাড়ী,
ভালোবাসার ইচ্ছা  আটকে থাকে জোড়া বেণি র বুননে।  বর্ণমালা এখন কাঁদে নির্লজ্জের ফাঁদে সরাসরি
প্রস্তাব আই লাভ ইউ, প্রত্যাখ্যানে নেই না, বলতে পারার
কষ্ট আই হেট ইউ।
 তার চলার পথে লুকিয়ে লুকিয়ে বসে থাকা,
সে আসবে বলে অনেক সাহসে পথের ধুলোয়
ছোট্ট কাগজে কিছু লিখে ফেলা রাখা, হয়তো বাতাসে
কোথায় উড়ে গেছে মনের কথা, বর্ণমালায় সাজানো
শব্দ “খুব ভালোলাগে তোমায়,” তবু ধুলো মাখা ছোট্ট চিঠি পেয়েছে ভেবে
লজ্জায় হারিয়ে যাওয়া কতদিন, শিহরিত অনুভুতী
আলুথালু ভাবনায় ক্ষুধামন্দা, তার সম্মুখে হবেনা আর।
প্রতিদিনের নিয়ম ভাঙার গানে, কষ্টের সুতায়
গাঁথা হয়ে যায় ভালোবাসার মালা,
হৃদয়ে হৃদয়ে লাগে টান।
বর্ণমালার ভালোবাসায় এখন লেগেছে ঘুণ।
লালপেড়ে সবুজ শাড়ী পরা মেয়েটি এখন সাজে
বিশেষ বিশেষ দিন।
বর্ণমালা নির্বাক নিশ্চুপ চেয়ে চেয়ে দেখে নির্লজ্জ
ভালোবাসার হাই বেবিকে, বাবু তুমি কোথায়?
বর্ণমালা কেঁদে কেঁদে খোঁজে সেই বাংলার বধূ, মাতা
কন্যা।
কোমরে আঁচল গোজা জল ভরা কাঁখের কলসি,
রাখালের বাঁশি, খাল পার হওয়া বাঁশের সাঁকো
না হয় সগর্বে আছড়ে পড়ে ধন্য হয়েছে প্রযুক্তির
পায়ে, ভালোবাসা ও কি তাই?  বর্ণমালার শুদ্ধতায়
ফিরে পাক ভালোবাসা,  ভালোবাসি তোমায়
ভালোলাগে খুব, লজ্জা থাক সাথে।


এ ক্যটাগরির আরো খবর..