× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে যুক্তরাষ্ট্রে রেড এলার্ট জারি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কিলাউইয়া আগ্নেয়গিরিতে মঙ্গলবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে জ্বালামুখ দিয়ে ব্যাপক ছাইভস্ম আকাশের দিকে অনেক উঁচুতে উঠে ছড়িয়ে পড়ছে। ছাইভস্ম চারদিকে ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ বাতাসের দূষণ পরিমাপ বিষয়ক সতর্কতা জারি করেছে। এছাড়া বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএন, এএফপি।

হাওয়াইয়ান কাউন্টি সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, কিলাউয়েয়ার একটি জ্বালামুখ দিয়ে পাথর ও গ্যাসের ধোঁয়া আকাশের দিকে উঠে আবার দক্ষিণপশ্চিম দিকে পড়ছে। কর্তৃপক্ষ বিমান চলাচলের জন্য রেড এলার্ট জারি করে জানিয়েছে, ছাইমেঘ ১০ থেকে ১২ ফুট উঁচুতে উঠে ছড়িয়ে পড়ছে।

 যুক্তরাষ্ট্রে রেড এলার্ট জারি

আগ্নেয়গিরির আশপাশের বাসিন্দাদের শ্বাসকষ্ট হতে পারে বলে সতর্ক করে কর্তৃপক্ষ মানুষকে খোলা জায়গা এড়িয়ে চলতে এবং সাবধানে গাড়ি চালাতে অনুরোধ করেছে। বিগ আইল্যান্ডে নতুন একটি ফাটল দিয়ে এই অগ্ন্যুৎপাত হয়েছে। সেখানেই জ্বালামুখটি অবস্থিত। এই নিয়ে ৩ মে থেকে মোট ২০টি লাভা নির্গমণকারী ফাটল সৃষ্টি হলো। এখন পর্যন্ত লাভায় প্রায় ৪০টি বাড়ি ও অন্যান্য ভবন ধ্বংস হয়েছে।

উল্লেখ্য, বিগ আইল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে আগ্নেয়গিরিটি অবস্থিত। কিলাউইয়া বিশ্বের সবচেয়ে সক্রিয় লাভাগুলোর একটি।


এ ক্যটাগরির আরো খবর..