আগৈলঝাড়া প্রভাবশালীর দাপট ঘর নির্মানে বাঁধা, ভেঙ্গে দিয়াছে নির্মান সামগ্রী

আগৈলঝাড়া (বরিশাল) সাংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় এক প্রভাশালী ক্ষমতার দাপট দেখিয়ে ঘর নির্মানে বাঁধা দিয়ে নির্মান সামগ্রী ভেঙ্গে তছনছ করে দিয়াছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সরেজমিন ও অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলা রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামে ডিআইজি কার্যালয়ের সাবেক ষ্টেনো মোল্লা আব্দুল আউয়াল ও ভুমি দপ্তরের সাবেক কর্মচারী মামারুফ মোল্লা একই বাড়ীর বাসিন্দা। মোল্লা আ্ব্দুল আউয়াল ৯ বৎসর পূর্বে মৃত্যুর পর তার পরিবারের লোকজন কর্মজীবি হওয়ায় কেহই বাড়ীতে থাকে না। সম্প্রতি পৈত্রিক ভিটায় পাঁকা ভবন নির্মানের জন্য প্রয়াত আউয়াল মিয়ার পরিবারের লোকজন রবিবার ঘর নির্মানের কাজ শুরু করলে মামারুফ মোল্লা তার ছেলে ডাঃ সজিব তাদের অনুসারী লোকজন নিয়ে নির্মান সামগ্রী ভেঙ্গে তছনছ করে ফেলে।

এসময় বাঁধা দিতে গেলে আউয়াল মোল্লার স্ত্রী মঞ্জিয়ারা বেগম ও মেয়ে সুলতানা রাজিয়া প্রতিপক্ষের হামলায় হয়। এঘটনায় সুলতানা রাজিয়া বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ সরেজমিন পরির্দশন করেছে। এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রহিয়াছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।