মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া ওদুদ শেখের বাড়ি আগুনে পুড়ে যায়।
জানা যায় গতকাল মঙ্গলবার ২.৩০ মিনিটের সময় উত্তর আড়পাড়া ওদুদ শেখের বাড়িতে আগুন ধরে ৩ টা রান্না ঘর, একটি স্যালো মেশিন, ঘরের ভিতর থাকা আসবাবপত্র, ফসলাদিসহ গাছপালা পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষাধিক টাকা। আগুন লাগার সংবাদ মসজিদের মাইকে প্রচার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। জানা যায় রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে।


