নবীগঞ্জে ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জে ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। আহত ব্যবসায়ীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সঈদপুর বাজারের মুদি ব্যবসায়ী চরগাঁও গ্রামের ফনি পাল (৫৫) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে জিয়াদিপুর গ্রামের নিকটে সড়কের উপর মুখোশধারী ৫/৬ ব্যক্তি তার পথরোধ করে মারপিট কর নগদ ৬৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।আহত ব্যবসায়ীর চিrকারে লোকজন এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়।

আহত ব্যবসায়ীর ছেলে লিটন পাল জানান, “বাবা বাড়ি ফেরার পথে মুখোশধারী  চার পাচ যুবক পথরোধ করে মারপিট করে একটি হাত ভেঙ্গে দেয়। এসময় নগদ ৬৫ হাজার টাকাও নিয়ে যায়।লিটন পাল জানান বাবা এখন আশংKvমুক্ত”। খবর পেয়ে সোমবার রাতেই নবীগঞ্জ থানার একদল পুলিশ স্থানীয় ইউপি চেয়ার‌ম্যান ‍মহিবুর রহমান হারুনকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।