আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার প্রতিবন্ধী প্রবীণ হিতৈশী ক্লাবের ফেরাম সভাপতি শ্যামল কান্তির সভাপতিত্বে প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নের জন্য নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক আলোচনা সভা বক্তব্য রাখেন কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, এসডিডি প্রকল্পের সুপারভাইজার পল রায়, হিতৈশী ক্লাবের সাধারন সম্পাদক প্রদীপ রায়, এসডিডি প্রকল্পের এনিমেটর লীলা বিশ্বাস প্রমুখ। এসময় বক্তরা প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নের জন্য নারী উন্নয়ন ফোরাম গঠনের বিভিন্ন দিক আলোচনা হয়।

