আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্কুলের সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, মঙ্গলাবার গভীর রাতের চোরের দল স্কুলের প্রধান শিক্ষকের রুমের হ্যাজবোল্ট ভেঙ্গে কম্পিউটারের মনিটর, ইউপিএস একইভাবে শিক্ষক মিলনায়তনের রুম থেকে একটি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এসময় চোরের দল স্কুলের ষ্টীলের আলমিরার তালাও ভেঙ্গে ফেলে। তবে কোন মূল্যবান কাগজপত্র খোয়া জায়নি বলে জানান সভাপতি।
আজ বুধবার সকালে ম্যানেজিং কমিটির সদস্য অশোক সরকার স্কুল চুরির ঘটনা তাকে জানায়। চুরির খবর পেয়ে এসআই আনামুল হাসান ও এসআই শাহ জালাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় অফিস সহকারী মিরাজ ফকির বাদী হয়ে আজ বুধবার দুপুরে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করেছেন।