× Banner
সর্বশেষ
নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগৈলঝাড়ায় নিখোঁজের পর নারীর লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

আগৈলঝাড়া (বরশিাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় নিখোঁজের পর এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপার গ্রামের মৃত রমেশ অধিকারীর স্ত্রী মনিকা বৈরাগী (৫০) ইউপি নির্বাচনের দিন থেকে নিখোঁজ হয়।

গতকাল শুক্রবার ১২টার দিকে মনিকার ছেলে অমৃত বৈরাগী ও তার দেবরের ছেলে প্রণব বৈরাগী বাড়ি থেকে প্রায় ২০০গজ দুরে একটি পরিত্যক্ত ভিটার পাশের ডোবায় মাছ ধরতে যায়। ওই ডোবার কচুরীপানা পরিস্কারের সময় কচু ক্ষেতের মধ্যে কাপড় দেখে কাছে গিয়ে অমৃত তার মায়ের কাপড় বলে সনাক্ত করে। মনিকার পরিবার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রিকে জানালে চেয়ারম্যান বিষয়টি থানাকে জানান। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম লাশ প্রাপ্তীর সত্যতা স্বীকার করে বলেন, মহিলা নিখোঁজের ঘটনায় থানায় কোন সাধারণ ডায়েরী করেনি নিখোঁজের পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..