× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

আগৈলঝাড়ায় এক প্রভাবশালীর বিরুদ্ধে প্রতিবন্ধীর জায়গা দখলের অভিযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক প্রভাবশালীর বিরুদ্ধে প্রতিবন্ধীর জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সারহাট বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিবন্ধী ফারুক তালুকদার তার পৈত্রিক সূত্রে পাওয়া জায়গায় দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। ওই জায়গা দিয়ে পয়সারহাট সেতুর এ্যাপ্রোজ সড়ক ও বাসস্ট্যান্ড থাকায় প্রতিবন্ধি ফারুকের জায়গার উপর কুদৃষ্টি পরে একই বংশীয় মৃত- মোতাহার তালুকদারের ছেলে প্রভাবশালী লুৎফর তালুকদারের। এক পর্যায়ে ২০০৩ সালে তৎকালীন বিএনপি-জামায়াত-জোট সরকারের সমর্থকের সুবাদে ক্ষমতার প্রভাব বিস্তার করে প্রতিবন্ধি ফারুক তালুকদারের ভোগদখলীয় জায়গা দখলে নিয়ে দোকান ঘর তুলে লুৎফর। ওই সময় প্রভাবশালী লুৎফর ও তার অনুসারিদের ভয়ভীতির কারণে প্রতিবন্ধি ফারুক ও তার স্ত্রী রেহানা বেগম কোন প্রকার প্রতিবাদ বা প্রতিকারের সাহস পায়নি। সম্প্রতি প্রতিবন্ধি ফারুকের স্ত্রী রেহানা বেগম এ ঘটনার প্রতিকার চেয়ে আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সরেজমিন পরিদর্শন করে। এ ঘটনায় নিরশনে উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস, একাধিক ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধান বৈঠকে তথ্য উপাত্যর ভিত্তিতে লুৎফর তালুকদারের দখলে নেওয়া প্রতিবন্ধি ফারুক তালুকদারে জায়গা তাকে ফিরিয়ে দেওয়া সিদ্ধান্ত দিলেও পরবর্তীতে অজ্ঞাত কারণে লুৎফর তালুকদার তার দখলে নেওয়া জায়গা ছেরে দিচ্ছে না বলে জানান প্রতিবন্ধি ফারুক। প্রতিবন্ধি ফারুক তার জায়গা ফিরে পেতে বরিশাল- ১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেন। এ বিষযে লুৎফরের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলে নিজের জায়গা দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..