× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

আগৈলঝাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ ৩জনকে মারধর

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পূর্বের মারামারি ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্যার স্বামীসহ ৩জনকে মারধর করে আহত করা হয়েছে। গুরুতর আহত ১জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাংতা গ্রামের পূর্বের একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ৯টায় ইউপি সদস্য রিপন সরদারের নেতৃত্বে রাংতা বাজারে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা নাজনীন বেগমতে ধাওয়া করে তাকে না পেয়ে স্বামী মিজান হাওলাদারকে মারধর করে করা হয়।

এসময় তারা মাহাবুব হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে তাকে মারধর করা হয়। গুরুতর আহত ১জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এঘটনায় গতকাল শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহিলা ইউপি সদস্যার পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..