× Banner
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা

আগৈলঝাড়ার রামেরবাজার-সাহেবের হাট সড়কের গর্তে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

প্রবীর বিশ্বাস ননী,আগৈলঝাড়া: বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামের বাজার থেকে সাহেবেরহাট সড়কটিতে গর্তে পানি জমে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। প্রতিদিনই ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে গর্তে পরে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারন লোকজন। এমনকি চলাচলকারী গাড়ীর যন্ত্রাংশ ভেঙ্গে যাচ্ছে। উপজেলা এলজিইডি বিভাগকে জানালেও তারা প্রয়োজনী ব্যবস্থা নিচ্ছে না বলে যাতায়াত কারীদের অভিযোগ।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার রামেরবাজার-সাহেবের হাটের ৭কিলোমিটার সড়কটি বর্তমানে বিভিন্ন স্থানে বড়বড় গর্ত হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার দক্ষিন এলাকার ৫-৬টি গ্রামের কয়েক হাজার লোকজন চলাচল করছে। প্রতিদিন শতশত কোমলমতি শিশুরাও সড়ক দিয়ে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও শিশু নিকেতন বিদ্যালয়ে যাতায়াত করছে। এই সড়কটি পাচ বছর পূর্বে সংস্কার করা হলেও কাজের মান ছিল নিম্মমানের। যার কারনে বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বিটুমিন উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। তখন ওই সড়ক দিয়ে রাতের অন্ধকারে গাড়ী চলাচল করতে গিয়ে গর্তে পরে ঘটছে দুঘর্টনা। ওই সড়ক দিয়ে বৃদ্ধ লোকজন চলাচল করতে চাচ্ছে না। তারা বেশী ভাড়া দিয়ে অন্য স্থান দিয়ে যাতাযাত করছে।

এমনি চলাচলকারী গাড়ীর যন্ত্রাংশ ভেঙ্গে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, ওই সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রনালয়ে চিঠি প্রেরন করা হয়েছে। বরাদ্দ আসলে টেন্ডার দিয়ে সংস্কার কাজ শুরু করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..