× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৭ মে, ২০২৪
স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ’৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারে হত্যার পর ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭মে দেশের মাটিতে পা রাখেন জননেত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানায় বাংলার আপামর সাধারণ জনগন। দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা বিচক্ষণতার সাথে আওয়ামী লীগ ও দেশের নেতৃত্ব দিয়ে বিশ্ব দরবারে আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..