× Banner
সর্বশেষ
আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
খাদ্য সহায়তা প্রদান

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ আগৈলঝাড়ার দুস্থদের মধ্যে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের দুই শত দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, ইউপি সচিব গৌতম পালসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। একই দিন বাগধা ইউনিয়নের দুইশ দুঃস্থ পরিবারের মধ্যেও খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল বিতরন করা হয়।

এর আগে বুধবার গৈলা, বাকাল ও রতœপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহায়ক, স্থানীয় এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিলের ১০মেট্টিক টন জিআর চাল থেকে ১০কেজি করে পাঁচটি ইউনিয়নে মোট ১ হাজার অসহায়, দুঃস্থ পরিবার সদস্যদের এই চাল বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..