× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গৈলা মডেল ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন সভাপতি হালিমুজ্জামান হালিম এর সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে গৈলা আদর্শ শিশু নিকেতনে ওই বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে সাংগঠনিক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। সভায় দলের সাংগঠনিক কাটামো আরও শক্ত করে ঐক্যবদ্ধভাবে সবাইকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানানো হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, নিত্যানন্দ মজুমদার, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ লাহেড়ী উজ্জ্বল, আওয়ামী লীগ নেত্রী পবিত্র রানী বাড়ৈ, অনিমা নাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাতসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।


এ ক্যটাগরির আরো খবর..