× Banner
সর্বশেষ
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’ দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

আগুন ধরিয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা

admin
হালনাগাদ: বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

পাবনা প্রতিনিধি :    পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় দরজায় আগুন ধরিয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এঘটনা ঘটে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বনগ্রাম শাখার ব্যবস্থাপক  হুমায়ুন কবির জানান,গতকাল দিবাগত রাতে ১০-১২ জন ডাকাতের একটি দল ব্যাংকের পেছনের দরজায় আগুন ধরিয়ে দেয়। ব্যাংকের নিরাপত্তাকর্মী সুরুজ আলী সেই সময় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজায় আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি ডাকাত বলে চিৎকার শুরু করেন।এতে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। তবে ডাকাতরা ব্যাংকের কোনো টাকা-পয়সা ও মালামাল নিতে পারেনি।

ব্যাংকের ব্যবস্থাপক আরো জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করবেন তাঁরা।ঘটনা সম্পর্কে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, বিষয়টি তিনি শুনেছেন। বিস্তারিত দেখতে ঘটনাস্থলে যাচ্ছেন। তবে এটি ডাকাতি নয়, নিছক চুরির চেষ্টা।


এ ক্যটাগরির আরো খবর..