× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আগামী ২৪ ঘণ্টায় নতুন করে যেসব জেলায় বন্যার সম্ভবনা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৯ জুন, ২০২২
হাওরবাসীর ঈদ-আনন্দ

বর্তমানে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের নয়টি জেলা বন্যাকবলিত। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় আরও তিনিট জেলায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (১৯ জুন) সংস্থাটি নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছে, দেশের নয়টি নদীর পানি ১৮টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় এবং ভারতের আসাম ও মেঘালয়সহ কিছু রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এ সময়ের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মাসহ সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

১৯৮৮ সালের মতো রাজধানীতে বন্যা হতে পারে কি না, সাংবাদকদের এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ১৯৯৮ সালেও আমরা বন্যা মোকাবিলা করেছি। আগেও বহুবার মোকাবিলা করেছি। যেকোনো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আমাদের থাকতে হবে। অপ্রস্তুত থাকা উচিত না। সব পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।

এ দিকে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অতিমাত্রায় উঁচু অঞ্চল থেকে পানি প্রবাহিত এবং অনেক বেশি বৃষ্টি হলে ঢাকাও প্লাবিত হতে পারে।

এ ছাড়া এ সময়ের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..