বেনাপোলে ২টি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক

বেনাপোলে ২টি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক
যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে দুটি দেশিয় আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে  আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন,  বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জালাল উদ্দিন এর ছেলে  রুবেল হোসেন ও একই গ্রামের খোকন ধাবকের ছেলে ইয়াসিন।
রোববার দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করে যশোর র্যাব ৬ এর সদস্যরা।
যশোর র‌্যাব ৬ এর কোম্পানি কমান্ডর মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, তাদের কাছে গোঁপন খবর আসে সন্ত্রাসী কার্যকলাপের জন্য কয়েকজন আগ্নেয় অসাত্র নিয়ে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে দুই যুবককে ধরা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে  জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।