× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

আগামী পাঁচ বছরে সাড়ে তিন লাখ বিদেশি কর্মী নেবে জাপান তার মধ্যে রয়েছে বাংলাদেশের নামও

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

বিনা খরচে দক্ষ কর্মী জাপানে পাঠানোর সুযোগ পেল বাংলাদেশ। ১৪টি খাতে বিদেশি কর্মী নেবে জাপান। তার মধ্যে রয়েছে বাংলাদেশের নামও।

টোকিওতে আজ মঙ্গলবার  দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে বড় আকারে জাপানের শ্রম বাজারে বাংলাদেশ সুযোগ পেল, যা দুই দেশের জন্য লাভজনক হবে বলে মনে করেন সচিব রওনক জাহান।

আগামী পাঁচ বছরে সাড়ে তিন লাখ বিদেশি কর্মী নেবে জাপান। শিল্পকারখানা, নির্মাণকাজ, কৃষি, অটোমোবাইল, সেবাদানকারীসহ ১৪টি খাতে দক্ষ পাঁচ বছরে জনশক্তি নেবে জাপান। তবে আগে থেকেই জাপানের জনশক্তি নেওয়ার তালিকায় আছে চীন, ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার, ফিলিপাইন, মঙ্গোলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এবার এ তালিকায় যুক্ত হলো বাংলাদেশও।

বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রওনক জাহান এবং জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয় অধীন ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির কমিশনার সোকো সাসাকি নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন। আগামী পাঁচ বছরে সাড়ে তিন লাখ বিদেশি কর্মী নেবে দেশটি। অনেক দিন ধরেই জাপানের কর্মী আমদানির তালিকায় প্রবেশের চেষ্টা করছে বাংলাদেশে সরকার। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে বিষয়টি নিয়ে আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..