× Banner
সর্বশেষ
স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক

আগামী জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে

admin
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ আগামী জুলাইয়ের প্রথম দিন থেকে নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)  প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী।

আজ সোমবার সচিবালয়ে তাঁর দপ্তরে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিথসুহিরো ফুরুসাওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।

এ সময় আবদুল মুহিত বলেন, ‘আইএমএফ বলেছে বাংলাদেশ উন্নত দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে। বৈঠকে ভ্যাট আইন বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছে আইএমএফ।’

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ১ জুলাই থেকে এ আইন কার্যকর হবে। এনবিআর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে যে সারসংক্ষেপ প্রস্তুত করেছে, তা আগামী সপ্তাহেই হাতে পাব। সেটা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ব্যবসায়ীদের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। করমুক্ত সীমা বাড়ানো হয়েছে। ব্যবসাবান্ধব কর আইন করা হয়েছে।

সভায় আইএমএফ নির্বাহী পরিচালক সুবীর বি গোকরান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..