× Banner
সর্বশেষ
বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো

আগস্ট থেকে চট্টগ্রাম বন্দর ২৪ ঘন্টা খোলা থাকবে

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০১৭

চট্টগ্রাম প্রতিনিধিঃ আমদানি-রপ্তানি আরো গতিশীলতা বাড়াতে আগামী ১ আগস্ট থেকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিন চালু থাকবে। একই সময় থেকে বেনাপোল স্থল বন্দরের কার্যক্রমও ২৪ ঘণ্টা খোলা থাকবে। জানালেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

গতকাল শনিবার চট্টগ্রাম কাস্টমস হাউস ও চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নজিবুর রহমান বলেন, এতে বন্দর ব্যবহারকারীসহ সবাই তিন দিক থেকে উপকৃত হবেন। এর মধ্যে প্রথমত, বন্দর ব্যবহারকারীরা সার্বক্ষণিক সেবা পাবেন। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে পারবেন।

দ্বিতীয়ত, ১২ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা বন্দর চালু থাকলে পণ্য শুল্কায়নসহ সব ক্ষেত্রেই চাপ কমবে, দক্ষতা বাড়বে। তৃতীয়ত, সারা দেশের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি ইতিবাচক প্রভাব পড়বে। যেহেতু রাতে পণ্য খালাস হবে, তাতে জনগণের চলাচলে বাধা সৃষ্টি হবে না।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমদানি-রফতানি পণ্য দ্রুত খালাসের স্বার্থে আমরা দ্বিপাক্ষিকভিত্তিতে সমন্বিতভাবে কাজ করছি। এর পাশাপাশি সরকারের অন্যান্য বিভাগ যেমন-লেনদেনের জন্য ব্যাংক ব্যবস্থা, পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএসটিআই, আনবিক শক্তি কমিশনের সার্বক্ষণিক উপস্থিতি প্রয়োজন। এসব অংশীদারদের নিয়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রামে বেসরকারিভাবে যেসব ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিটি) চালু আছে- সেখানে স্ক্যানিং মেশিন বসানোর বাধ্যবাধকতা আছে। তারাও স্ক্যানিং বসানোর প্রস্তুতি নিচ্ছে, কেননা ২৪ ঘন্টা বন্দর চালু রাখতে হলে তাদের দক্ষতাও বাড়াতে হবে।

বন্দর পরিদর্শনের পর এনবিআর চেয়ারম্যান চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব আহরণ ও চট্টগ্রাম বন্দরের অবকাঠামো উন্নয়ন বিষয়ক কৌশলগত মতবিনিময় সভা করে। এতে নৌপরিবহন সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবালসহ এনবিআর ও বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..