× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ফরিদপুরে আখ খেতের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২০

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুর এলাকার রাস্তার পাশের আখ খেত থেকে জেয়াসমিন আক্তার(৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল আটটার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। সে পাশের মধুখালী উপজেলার কারণ্যপুর এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ফরিদপুর শহরে তার আলিপুরের ভাড়ার বাসায় আসে কুরিয়ার সার্ভিসে স্বামীর পাঠানো আম নিতে। আম সন্ধ্যার দিকে কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে সে বাড়ির দিকে অটো যোগে রওনা দেয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পায় পরিবারের লোকজন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকে তাকে।

পরে স্থানীয়রা শনিবার সকালে মল্লিকপুর এলাকার রাস্তার পাশের আখ খেতের পাশে জেয়াসমিন এর লাশ দেখতে পেয়ে নিহতের পরিবারকে খবর দিলে তারা এসে লাশ শনাক্ত করে। পুলিশ জানায়, দূর্বত্তরা জেয়াসমিনকে রাতের কোন সময়ে মেরে রেখে চলে যায়। তবে কি কারনে তাকে মারা হয়েছে সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।

এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়েছে।


এ ক্যটাগরির আরো খবর..