× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এবার করোনা আক্রান্ত সাংসদ রনজিৎ রায়, মোট সাত এমপি মন্ত্রী আক্রান্ত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুন, ২০২০
আক্রান্ত এমপি রনজিৎ রায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। এই পর্যন্ত মোট সাতজন এমপি মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। দুইজন সাংসদ মারা গেছেন।

সোমবার (০৮ জুন) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ এসেছে।

ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) তপন কুমার বিশ্বাস বলেন, গত কয়েকদিন ধরে তিনি (রনজিৎ কুমার রায়) জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে এমপিসহ পরিবারের সদস্য ও এপিএসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়েছিল। পরীক্ষায় এমপির করোনা পজিটিভ আসে, অন্য সকলের নেগেটিভ। এমপি রনজিৎ রায়ের সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে সংসদ সদস্য রনজিৎ কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেয়া হয়েছে। এর পরপরই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আরও করোনায় আক্রান্ত সংসদ সদস্যরা হলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম, বান্দরবানের এমপি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ব্রাহ্মণবাড়িয়া-৫ এর এবাদুল করিম বুলবুল, জামালপুর-২ এর ফরিদুল হক খান, চট্টগ্রাম-১৬ এর মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং নওগাঁ-২ এর এমপি শহীদুজ্জমান সরকার।

মারা গেছেন দলের সাবেক দুই সংসদ সদস্য। রাজধানীর মোহাম্মদপুরের সাবেক এমপি হাজী মকবুল হোসেন করোনায় মারা গেছেন এবং বগুড়ার সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল করোনা উপসর্গে মারা গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..