× Banner
সর্বশেষ
ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী

আওয়ামী লীগের প্রার্থী জয়ী বরগুনার বেতাগীতে

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

বরগুনা প্রতিনিধি: আওয়ামী লীগের এ বি এম গোলাম কবির বরগুনার বেতাগী পৌরসভায় দুই নম্বর ওয়ার্ডের পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ ফলাফল অনুযায়ী এ বি এম গোলাম কবির পেয়েছেন দুই হাজার ৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হুমায়ুন কবির পেয়েছেন এক হাজার ৬৩৫ ভোট। বেতাগী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার জানিয়েছেন,  গতকালের ভোটগ্রহণের ফলে সাধারণ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন নয়ন দাস এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীনুর বেগম।

এদিকে বরগুনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে সাধারণ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আল আমিন তালুকদার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন জেসমিন আরা বেগম।

বরগুনা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক প্রকৌশলী মো. আবদুল্লাহ জানান, বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ নম্বর ওয়ার্ডের গগন মেমোরিয়্যাল মাধ্যমিক বিদ্যালয়ের ভোট ছাড়াই মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন। তাই এখানে শুধু সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোটগ্রহণ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..